
ভ্রাম্যমাণ গাড়িতে ডিম দুধ মাংস বিক্রি হবে
Link Copied Successfully!


খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য ভ্রাম্যমাণ গাড়িতে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ভোক্তাদের মাঝে দুধ, ডিম ও মাংসের পুষ্টিগুণ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে করোনার সময় ও আসন্ন মাহে রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার চরফ্যাশন উপজেলার সদর বাজারে সকাল ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন চরফ্যাশন পৌরসভা মেয়র এম মোরশেদ।
প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। এ গাড়ি থেকে প্রতি কেজি দুধ ৬০ টাকা, এক হালি ডিম ২৮ টাকা, এক কেজি ফার্মের মুরগি ১৪০ টাকায় কেনা যাবে। তবে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাটাকা করতে হবে।


সূত্র:যুগান্তর
H/N




























