চাঁদপুরে বখাটেদের হামলায় আহত গার্ডের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৯, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় টাকা ধার না দেয়ার কারণে সংঘবদ্ধ বখাটে যুবকদের হামলায় আহত ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সুমন খান (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

৯ এপ্রিল শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজই তার মরদেহ চাঁদপুরে নিজ বাড়িতে আনা হবে।

সুমন রঘুনাথপুর খান বাড়ির মৃত আঃ কাদির খানের ছেলে। সে চাঁদপুর শহরে স্ট্যান্ডার্ড ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। স্ত্রী রুনা ও শুভ (৮) নামের এক পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে সকাল ১০টায় চাঁদপুর মডেল থানা পুলিশ নিহত সুমনের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত সুমনের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আবদুল হক খান মিন্টু বলেন, ৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ওয়াবদা রাস্তার উপরে আমার ছোট ভাই সুমনের কাছ থেকে একই এলাকার গাজী বাড়ীর দেলোয়ার গাজীর ছেলে নাজমুল গাজী কিছু টাকা হাওলাত চায়। টাকা হাওলাত না দেয়ার কারণে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়।

ওই সময় স্থানীয় লোকজন তাদেরকে শান্ত করে বিদায়। পরে নাজমুল ঘটনাস্থল ত্যাগ করে। সাড়ে ৭টার দিকে আমার ভাই ওই স্থানে আমাদের বাড়ীর চাচাসহ অন্যদের সাথে কথা বলছিলো। ঠিক ওই সময় নাজমুল দলবলসহ এসে সুমনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাপসালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর হাজী মহসীন রোড মিডল্যান্ড হসপিটালে দু’দিন চিকিৎসা থাকার পরে তার অবস্থার অবনতি হয়।

এরপর বুধবার মিডল্যান্ড হসপিটালের চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার করে। সেখানে দুইদিন চিকিৎসা থাকার পর আজ শুক্রবার তার মৃত্যু হয়।

মিন্টু খান বলেন, ঘটনার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মাধ্যমে জানতে পারি নাজমুলের নেতৃত্বে মোস্তফা হাজীর ছেলে জিহাদ হাজী, খোকন গাজীর ছেলে তামিম, বাচ্চু গাজীর ছেলে তোফায়েল, সাজু গাজীর ছেলে সাগর, মিজান গাজীর ছেলে সুফিয়ান, জাহাঙ্গীর বেপারীর ছেলে লিমন বেপারীসহ আরো ১০ থেকে ১২জন সুমনের উপর দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

রঘুনাথপুর এলাকার একাধিক ব্যবসায়ী জানান, ঘটনার সাথে জড়িত যুবকরা এর আগেও এলাকায় এই ধরণের হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মামলার আসামিও আছেন। তারা অনেকে মাদকের সাথে জড়িত। প্রায় সময় তারা ছোট খাট বিষয় নিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পেরেছি সুমন খান নামে একজন মারামারি ঘটনায় নিহত হয়েছে। কিন্তু তারা আমাদেরকে আগে ঘটনাটি জানায়নি। তারা থানায় এজহার দিবে। এর চাইতে বেশী কিছু এখন আর বলতে পারবো না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা