চাঁদপুরে জেলেদের ভ্যান বিতরণে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৮, ২০২১ | ১১:১৪
Link Copied Successfully!

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভ্যান প্রকৃত জেলেদের মাঝে বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ভ্যান বিতরণ অনুষ্ঠান কার্যক্রম স্থগিত করে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জাটকা রক্ষায় আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০ জেলের মাঝে ভ্যান গাড়ি বিতরণের আয়োজন করে জেলা মৎস্য বিভাগ। অনুষ্ঠান শুরুর সময় ভ্যান গাড়িগুলো প্রকৃত জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে না-বলে অভিযোগ তুলে জেলেরা। এর প্রেক্ষিতে বিতরণ কার্যক্রম স্থগিত করার আদেশ দেওয়া হয়। তবে নিবন্ধিত জেলেদের হালনাগাদ না হওয়ায় সরকারের সকল ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন পেশা পরিবর্তনকারী ব্যক্তিরা।

বরাদ্দকৃত ভ্যান গাড়ি বিতরণে প্রকৃত জেলেদের বঞ্চিত হয়েছে কি-না, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানালেন অঞ্জনা খান মজলিশ, জেলা প্রশাসক্। ভ্যান গাড়ি বিতরণে পূর্বের জেলে তালিকা অনুসরণ করা হয়েছে এবং এতে প্রকৃত জেলে বঞ্চিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন মৎস্য বিভাগের মো. আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা। একসময় নদীতে মাছ ধরলেও এখন মাছ না ধরে বিভিন্ন পেশার সাথে জড়িত বলে স্বীকার করেছেন প্রনোদনার ভ্যান নিতে আসা অধিকাংশ জেলে।

প্রকৃত জেলেরা যাতে সরকারি সব ধরনের সহায়তা পায় সে ব্যাপারে দৃষ্টি রাখার দাবি জানালেন জেলেরা।

বিজ্ঞাপন

প্রকৃত জেলেদের তালিকা তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তা আদৌ বাস্তবায়িত হয়নি। এ নিয়ে দাবি জানালেন এ নেতা মুক্তিযোদ্ধা আবদুল মালেক দেওয়ান, সভাপতি, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় ইলিশের পোনা জাটকা রক্ষাকল্পে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

চাঁদপুরে ৫১ হাজার ১শ’ ৯০ জন জেলের মধ্যে ৪০ হাজার ৫ জনকে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে ৪ মাস ৪০ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা