রোজায় বেচতে রং-চিনিতে তৈরি হচ্ছে ‘খাঁটি’ আখের গুড়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২১ | ৫:১৪
Link Copied Successfully!

সামনে পবিত্র মাহে রমজান। এ সময় আখের গুড়ের চাহিদা বাড়ে। আর তাই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মকবুলের দোকান সংলগ্ন চর ধোপাখালী নামক এলাকায় চিনি, আটা, ক্ষতিকর রং ও কেমিক্যালে তৈরি হচ্ছে ‘খাঁটি’ আখের গুড়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এ সব নকল গুড় উচ্চ দামে বিক্রি হচ্ছে খাঁটি গুড়ের লেবেল লাগিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল শেখ মাহে রমজানের সামনে রেখে গুড় তৈরি করছেন। এতে মানবদেহের জন্য ক্ষতিকর সাদা চিনি, কাঠ বার্নিশে ব্যবহৃত রং ও কেমিক্যাল ব্যবহার করছেন। উৎপাদিত গুড়কে তিনি আসল গুড় হিসেবে অধিক মূল্যে বাজারে বিক্রি করছেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়া ছাড়াও হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।

স্থানীয়রা জানান, আফজাল শেখ গোয়ালন্দ বাজার, খানখানাপুর বাজার, বসন্তপুর বাজার,আরিফ বাজার,আনন্দ বাজারসহ এ অঞ্চলের প্রধান গুড় উৎপাদনকারী ও সরবরাহকারী। তিনি প্রতিনিয়ত শতশত কেজি ভেজাল গুড় উৎপাদন করে চলেছেন। ভেজাল গুড় তৈরির অপরাধে ইতোপূর্বে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন। এরপর কিছুদিন বন্ধ রাখলেও রোজাকে সামনে রেখে আবারো শুরু করেছেন পুরোদমে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজবাড়ী জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক  বলেন, ভেজাল খাদ্য উৎপাদন ও খাদ্যের সঙ্গে কেমিক্যালের মিশ্রণ করা গুরুতর অপরাধ। ইতিপূর্বে  এ অপরাধে আফজালকে জরিমানা করা হয়। রোজার আগে আমরা আবারো ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবো। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।

সূত্র:যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা