আওয়ামীলীগ নেতা ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী সোহাগ গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২, ২০২০ | ৪:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান ওরফে সোহাগ খান (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মোরশেদুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাশেদ তাকে অভিযান চালিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামী হামিদুর রহমান সোহাগ সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকার মো. সিরাজুল ইসলাম খানের ছেলে।

বিজ্ঞাপন

প্রধান আসামীসহ এই পর্যন্ত এই মামলার ৪জন আসামী গ্রেফতার হয়েছে। এর আগে গত ২০ মে ভোরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপর তিন আসামী মো. মুনসুর খান মোস্তফা খান কালু ও মো. সুমন খানকে কুমারডুগি এলাকা থেকে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার আদালত ওই ৩ আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোহাগ খান গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আসামীকে আগামীকাল বুধবার সকালে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৮ মে দিনগত রাতে কুমারডুগি নিজ বাড়ীতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে পথিমধ্যে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা