করোনাভাইরাসে আক্রান্ত হলে যেসব খাবার খাবেন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৬, ২০২১ | ৬:৩০
Link Copied Successfully!

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। ইতোমধ্যে বহু মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। অনেক রোগীর মৃত্যু হয়েছে। তাই প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমণ হলে বিশেষ যত্নের প্রয়োজন।

করোনা আক্রান্ত হলে যেসব ফল খাওয়া প্রয়োজন-

লেবু ও আমলকী: লেবু ও আমলকীতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে অসুখের কষ্ট কমবে।

বিজ্ঞাপন

অন্য ফল: গরমে আঙুর, পেয়ারা, আপেল, পেঁপে, শসা, কলা, তরমুজসহ নানা ধরনের ফল পাওয়া যায়। প্রতিদিন অন্তত তিন থেকে চার রকমের ফল খেতে হবে। সকালের নাস্তায় কলা, আপেল বা পেয়ারা খেতে পারেন। বেলা একটু বাড়লে পেঁপে বা তরমুজ খাওয়া যেতে পারে।

এছাড়া আঙুর, পেঁপে, তরমুজ, কলা টুকরো করে সামান্য মধু মিশিয়ে ফ্রুট সালাদ করেও খাওয়া যেতে পারে সকাল বা বিকেলের নাস্তায়। রোজ ফল খেতে ভালো না লাগলে, দই মিশিয়ে স্মুদি বানিয়ে খেলে ভালো লাগবে।

সব রকমের ফলেই  যথেষ্ট পরিমাণে ভিটামিন সি, ফোলেট, ডায়েটারি ফাইবার, বিভিন্ন দরকারি খনিজ ও পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এগুলো সবই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

বিজ্ঞাপন

টক দই: প্রতিদিনের খাদ্যতালিকায় টক দই রাখা জরুরি। দইয়ের ল্যাকটোব্যাসিলাস গোত্রের উপকারী ব্যাকটেরিয়া অন্য জীবাণুদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ধাপ হলো ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম বাড়িয়ে তোলা। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের যে মারাত্মক লক্ষ্মণ অর্থাৎ শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ, সেগুলো সহজে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, যেকোনো ভাইরাস হলো প্রোটিন যুক্ত অণুজীব, যার কারণে মানুষ জ্বর, কাশি, শ্বাসকষ্ট এমনকি মারাত্মক নিউমোনিয়ায় (নতুনভাবে) আক্রান্ত হতে পারে। তা ছাড়া এই ভাইরাস ভয়ংকর প্রাণঘাতী রোগ তৈরি করতে পারে খুব সহজে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেতে হবে প্রতিদিন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা