মেয়েকে জড়িয়ে ধরেছিলেন মাকসুদা, সেভাবেই মিলল লাশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৬, ২০২১ | ৫:৩৯
Link Copied Successfully!

স্বজনদের গগন বিদারী কান্না আর আহাজারিতে ভরে ওঠে শীতলক্ষ্যার পাড়। জাহাজের এক ধাক্কায় অকালে ঝরে গেল ৩৫ তাজা প্রাণ। এ শোক যেন সইতে পারছে না শীতলক্ষ্যা।

লঞ্চডুবিতে নিহত মাকসুদা আক্তারের লাশটি পাওয়া যায় তার মেয়ে মানসুরাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায়। সেই দৃশ্য দেখে ঘটনাস্থলেই কেঁদে ফেলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। রোববার ভোর রাত পর্যন্ত তিনি সেখানে উদ্ধারকাজ তদারকি করছিলেন। আবেগাপ্লুত হয়ে তিনি এ সময় নিস্তব্ধ হয়ে পরেন।

রোববার সন্ধ্যার কিছু আগে এসকেএল-৩ নামের একটি কোস্টার জাহাজ পেছন থেকে ধাক্কা দিয়ে অন্তত ২০০ মিটার লঞ্চটিকে টেনে নিয়ে যায়। এরপর লঞ্চটি যাত্রীসহ ডুবে যায়। আশপাশে কোনো নৌকা না থাকায় অনেকেই রক্ষা পাননি। ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ মোট ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর ইউএনও নাহিদা বারিক জানান, ঘাতক জাহাজটি আটকের জন্য চেষ্টা চলছে। রোব, সোম ও মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি লাশের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখনো ডুবুরিদের অভিযান অব্যাহত আছে।

সূত্র:যুগান্তর
H/N

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা