বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৪, ২০২১ | ৫:০৪
Link Copied Successfully!

বন্ধুত্বের নিদর্শন আর সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছেন।

রোববার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা শূন্যরেখায় এ ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আরকে সাজেত।

বিজ্ঞাপন

এদিকে ভারতীয় ঘোড়া প্রবেশের ঘটনায় বেনাপোল সীমান্তে দুই দেশের বিভিন্ন সরকারি দফতরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ উৎসুক জনসাধারণও ঘোড়া দেখতে ভিড় জমায় সীমান্ত এলাকায়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল সীমান্তে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দেন।

জানা যায়, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দপূর্ণ সম্পর্ক জোরদারে বিভিন্ন সময় ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত এ ধরনের ঘোড়া ও কুকুর উপহার দিয়ে থাকে। তারই অংশ হিসেবে রোববার ১৫টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট দিয়ে উপহারের ঘোড়া প্রবেশের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল হোসেন বলেন, ঘোড়া হস্তান্তরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলছে। কাজ শেষ হলে এসব ঘোড়া চেকপোস্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা ট্রাক যোগে ঢাকা সাভারের উদ্দেশে নিয়ে যাবেন। সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

সূত্র:বিডি নিউজ বাংলা ২৪

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা