নেশা করার জন্য টাকা না পেয়ে মাকে হত্যা করল ছেলে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২১ | ৭:০৫
Link Copied Successfully!

পঞ্চগড়ে নেশার টাকা না দেওয়ায় জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার নিজের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে ছেলে শহিদুল ইসলাম (৩২)।

শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশা করতো। শনিবার দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবওয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।

বিজ্ঞাপন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল হাসান সময় সংবাদকে বলেন, ভিকটিমকে আমরা প্রাথমিক অবস্থায় মৃত অবস্থায় পেয়েছি। তার গলার বাম পার্শ্বের ধারালো অস্ত্রের চিহ্ন পেয়েছি। তার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে হলে ময়নাতদন্ত জরুরি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।

সূত্র:নিউজ২৪

বিজ্ঞাপন

h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা