শিশুকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২১ | ৪:৪৪
Link Copied Successfully!

রাজশাহীর চারঘাটে পুকুরে মাছ চুরির অভিযোগ তুলে তুষার (১৩) নামের এক শিশুকে গাছে বেঁধে বর্বরোচিত কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দুপুরের দিকে উপজেলার মেরামতপুর গ্রামের ছহির উদ্দিনের শিশুপুত্র পঞ্চম শ্রেণির ছাত্র তুষার আহম্মেদ বন্ধুদের সঙ্গে প্রতিবেশী সাবেক সেনা সদস্য জহুরুল ইসলাম জহিরের পুকুরে গোসল করতে যায়। এ সময় তুষারসহ আরও কয়েকজন শিশুকে মাছ চুরির অভিযোগ তুলে ধাওয়া করেন জহুরুল ইসলাম।

বিজ্ঞাপন

‘এক পর্যায়ে শিশু তুষারকে ধরে পুকুর পাড়ে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ও জখম করেন জহুরুল ইসলাম। পরে সংবাদ পেয়ে তুষারের আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

এ ঘটনায় আহত তুষারের বাবা ছহির উদ্দিন বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মেরামতপুরের নিজ বাড়ি থেকে সাবেক সেনা সদস্য জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তুষারের পরিবারসহ এলাকাবাসী।

বিজ্ঞাপন

জহুরুল ইসলাম জহির উপজেলার মেরামতপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

শনিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জহুরুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সূত্র:যুগান্তর

h/n

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা