
এবার বলাখাল বাজার ১০ দিন বন্ধ ঘোষণা
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজারের পর এবার বলাখাল বাজার দশ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে সকল ব্যাবসায়ীদের সম্মতক্রিমে ৩জুন থেকে ১৩জুন র্পযন্ত বন্ধ ঘোষণা করা হয়।
ব্যবসায়ী নেতারা জানান, যদি কোন ব্যাবসায়ী নির্দেশনা অমান্য করে তাহলে জরিমানার বিধান রাখা হয়েছে।
তবে, ২৪ ঘন্টা ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার এগুলো দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।


বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াজী ও সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা প্রদান করা হয়।


























