মসজিদ থেকে ডেকে নিয়ে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ১১:৫৩
Link Copied Successfully!

নোয়াখালীর সদর উপজেলায় মোহাম্মদ আলী মনু (৩২) নামে এক যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ৯টার দিকে পৌরসভার কাশিপুর এলাকায় দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি পৌরসভা যুবলীগের কর্মী ছিলেন।

বিজ্ঞাপন

তবে পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ভাই আহমেদ আলী অভিযোগ করে বলেন, চাচা ইকবাল হোসেন ও তার সহযোগী শাহাদাত হোসেন এবং লিটন দাসসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান। এর পর লিটনের লেপতোশকের দোকানে নিয়ে তারা মনুকে আটকে রেখে লোহার রড ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার ওসি শাহেদউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

সূত্র: যুগান্তর

H/N

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা