ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২১ | ৫:৪০
Link Copied Successfully!

নরসিংদীর শিবপুরে একটি প্রকল্পের মাঠ ভরাটের বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল নয়টার দিকে শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়ার শাসপুর এলাকায় হামলার সময় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত ওই তরুণের নাম মো. জসিম মিয়া (২৪)। তিনি ওই প্রকল্পে বালু ভরাটের টেন্ডার পাওয়া মো. কাবিল মিয়ার ছেলে। এ ঘটনায় দুপুরে চারজনের নাম উল্লেখসহ মোট আটজনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছেন নিহতের চাচা রমজান মিয়া। চার আসামি হলেন শিবপুরের কোদালিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ওসমান মিয়া (৪৫) ও কামাল মিয়া (৩৬), ওসমান মিয়ার ছেলে দৌলত মিয়া (২০) এবং তাজুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (১৯)। মামলার পরই প্রধান আসামি ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে হঠাৎ কয়েকজন নারীসহ মোট আট ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে পড়েন। ওই সময় ভেতরে প্রবেশ করা ১০–১২টি বালুভর্তি ড্রামট্রাকের কাচ ভাঙচুর করতে থাকেন তাঁরা। এ সময় বালু ফেলার শ্রমিকেরা ছাড়াও ঠিকাদারপক্ষের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ঘটনা কী, জানতে সেখানে এগিয়ে গেলে ঠিকাদারপক্ষের রমজান মিয়া ও জসিম মিয়ার সঙ্গে বালু ফেলা নিয়ে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা জসিমকে টেনেহিঁচড়ে ওই প্রকল্প এলাকার বাইরে নিয়ে যান। পরে তাঁর পেট ও হাতের তিন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।

বিজ্ঞাপন

মামলার বাদী ও নিহতের চাচা রমজান মিয়া বলেন, ‘একপর্যায়ে বাইরে গিয়ে দেখি, জসিমের পেটের দুই জায়গায় ও হাতে ছুরিকাঘাত করছেন ওসমান। পরে আমরা কয়েকজন মিলে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে পাঠাই। প্রথমে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ওখান থেকে তাকে পাঠানো হয় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। থানায় বসে আমরা যখন মামলা লিখছিলাম, তখনই জসিমের মৃত্যুর খবর পাই। এর আগেও বিভিন্ন সময় বালু ফেলা নিয়ে তাঁদের সঙ্গে আমাদের ঝামেলা লেগেছিল।’
সূত্র:প্রথম আলো
h/n

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা