
দুইশ ছুঁয়ে গেল চাঁদপুরে করোনা, নিহত ১৭
Link Copied Successfully!

দুইশ ছুঁয়ে গেল চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা। মোট সংখ্যা দাঁড়ালো ২১০ জনে। একই পরিবারের তিনজনসহ করোনায় মারা গেলেন ১৭ জন। আজ সোমবার নতুন করে পজেটিভ রিপোর্ট এসেছে ১৫ জনের।
করোনা উপসর্গ নিয়ে নিহত কচুয়া উপজেলার বৃদ্ধ মজিবুর রহমান সরকার ও তার স্ত্রী ফজিলতেন্নেছাও করোনায় আক্রান্ত পজেটিভ আসে। তাদের সন্তান মানিক সরকারও করোনায় মারা গেছেন।
জেলায় মোট ১৭জন মৃতের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৩জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন।


সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্ল্যাহ জানান, আজ ৬৩জনের রিপোর্ট এসেছে। ১৫জনের রিপোর্ট করোনা পজেটিভ। এর মধ্যে কচুয়ার এক মৃত দম্পতি রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭জন।
























