সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ১২:৪৫
Link Copied Successfully!

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাপ্পা মিয়া বটুলী এলাকার আবদুর রউফের ছেলে।

শনিবার (২০ মার্চ) ভোর ৩টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন।

তিনি আরও বলেন, বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, আমরা পরবর্তী কার্যক্রম নেয়ার প্রস্তুতি নিচ্ছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা