অন্য ধর্মের অনুসারীদেরকে আঘাতকারী কখনো মুসলিম হতে পারে না

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ১২:০৫
Link Copied Successfully!

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী
ইসতিয়াক জামান নাফিজ:
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, সম্প্রতি তথাকথিত একটি ইসলামি দল হিন্দুদের ওপর যে নৃশংস হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ইসলামের দৃষ্টিতে গর্হিত অপরাধ। উগ্রপন্থীরা কখনো প্রিয় নবিজী ﷺ এর অনুসারী হতে পারে না। কারণ আমাদের প্রিয় নবিজী ﷺ ছিলেন উদার ও মানুষের প্রতি দয়াশীল।

এমনকি তায়েফের মাটিতে যারা তাকে অত্যাচার করেছিল, তাদের মুক্তির জন্য মহান আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন এবং তাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেছিলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমাশীলতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমগ্র বিশ্বের কাছে ইসলামের শান্তি ও মানবতার দর্শনকে তুলে ধরেছে। ‘মদীনা সনদ’র আলোকে তিনি অমুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।

অগণিত আউলিয়ায়ে কেরামগণ প্রিয় নবিজী ﷺ এর সেই সুমহান আদর্শকে ধারণ করে এদেশের মাটিতে সম্প্রীতির বীজ বপন করেছেন। তাই আজও ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আউলিয়ায়ে কেরামগণ এর দরবার, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

অথচ একদল উগ্রপন্থী অন্য ধর্মের অনুসারীদেরকে আঘাত করে, ইসলামকে কলুষিত করছে, এদেশের হাজারো বছরের গৌরবকে ভূলুণ্ঠিত করছে। ফলে ইসলামের প্রকৃত আদর্শ সম্পর্কে ভুল বার্তা পাচ্ছে অমুসলিমরা। নিঃসন্দেহে এ হীন কর্মকাণ্ড, ইসলামের বিরূদ্ধে বৃহৎ ষড়যন্ত্রের একটি অংশ।

সম্প্রীতি বিনষ্টকারীদেরকে অতিসত্বর আইনের আওতায় আনতে ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহবান জানান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

১৯শে মার্চ, রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ভাংলা হিজলতলায় আনজুমান এ রহমানীয়া মইনীয়া মাইজভানডারীয়া আয়োজিত একটি সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচনায় অংশগ্রহণ করেন, মওলানা রুহুল আমিন ভুইয়া চাদপুরী, হাফেজ মওলানা মনসুর আলি মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

প্রিয় নবিজী (সা) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন, শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকানবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা