
কচুয়ায় প্রেসক্লাবের ছাদ ঢালাই
Link Copied Successfully!


চার তলা বিশিষ্ট চাঁদপুরের কচুয়া প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ছাদ ঢালাই উপলক্ষ্যে সকাল ৮টায় মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদে দোয়া মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাও. নুরুজ্জামান। ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম প্রধান, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ওসি তদন্ত এমএ রওউফ খান ও প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম মিঠু। দুপুরে আয়োজন করা হয় প্রীতিভোজের। প্রীতিভোজে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।




























