সাংবাদিকদের দেয়া তথ্যে কাজগুলো অনেক সহজ হয়- নবাগত পুলিশ সুপার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২১ | ৭:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের দেয়া তথ্যে আমাদের কাজগুলো অনেক সহজ হয়। সরকার আমাদের দেশকে উন্নত দেশের কাতারে নেয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করছেন। আশা করি নির্দিষ্ট সময়ে আগে আমাদের দেশ উন্নত হবে। এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা লাগবে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আপনাদের সাথে মতবিনিময় করে যেসব তথ্যগুলো পেয়েছি, সেগুলো কয়েক মাসের মধ্যে সমাধানের জন্য কাজ শুরু করবো। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক, চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ। এছাড়াও থানায় সেবা নিতে আসা ব্যাক্তিদেরকে সন্তুষ্টিমূলক সেবা দিয়ে বিদায় করার চেষ্টা করা হবে। আমি চেষ্টা করবো চাঁদপুর জেলা পুলিশকে আমার মত করে সাজানোর জন্য।

পুলিশ সুপার বলেন, ১৮ বছরের নীচে সকলেই শিশু। তাদের অপরাধের বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তবে বেতিক্রম হলে কঠোর হতে হবে। কারণ একজন শিশু-কিশোর অল্প বয়সে অপরাধে তালিকাভুক্ত হলে তার ভবিষ্যৎ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। আপনাদের দেয়া তথ্যের মধ্যেমে আমরা কিশোর গ্যাং সম্পর্ক জেনে কাজ করবো। আমি চেষ্টা করবো মাদক সম্পর্ণূ নির্মুল করার জন্য। যতটুকু সম্ভব মাদকের বিষয়ে কঠোরতা থাকবে। এখানে আমি নিজেই আগে ডোপ টেস্ট করবো। তারপরে আমাদের পুলিশের বাকীদেরকেও করাবো। এতে মাদক নিয়ে কাজ করতেও সুবিধা হবে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটর) আসাদুজ্জামান, ডিআইও ওয়ান তোতা মিয়া।

চাঁদপুর জেলার বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিষয়ে তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মন চন্দ্র সূত্র ধর, এএইচএম আহসান উল্যাহ, সাবেক সহ-সভাপতি আবদুর রহমান।

সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন আলম পলাশ, শাহাদাত হোসেন শান্ত, পার্থনাথ চক্রবর্তী, রিয়াদ ফেরদৌস, এম.এ. লতিফ, কে এম মাসুদ প্রমূখ।

বিজ্ঞাপন

সভায় চাঁদপুর প্রেসক্লাব ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুরিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা