মামলাবাজ চাঁদপুরের আজিজুল গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২১ | ১:১০
Link Copied Successfully!

আজিজুল হক পাটওয়ারি। কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও সাংবাদিক কিংবা এমপি-মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে নিজের আবার কখনও অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করতে দেশের বিভিন্ন আদালত ও থানায় শতাধিক ভুয়া মামলা করেন।
শেষপর্যন্ত চাঁদপুরের এক নারীর প্রতারণা ও হয়রানির মামলায় তিনি ধরা পরেন। ১৬ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম।

গ্রেফতারের বিষয়টি ১৭ মার্চ বুধবার রাতে নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় আজিজুলের। নারীর পাওনা টাকা উদ্ধারে সহযোগিতার কথা বলে পাঁচ লাখ টাকা নেন আজিজুল। পরে টাকা ফেরত চাইলে ওই নারীর বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যবসা, দেহ-ব্যবসাসহ নানা অভিযোগে পাঁচটি মিথ্যা মামলা করেন আজিজুল।

বিজ্ঞাপন

ডিবির কর্মকর্তা মাহবুব আলম বলেন, গ্রেফতার আজিজুলের সারাদেশে একটি মামলাবাজ সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা