ঢামেকে আইসিইউতে আগুন : মৃত ৩ জনের পরিচয় মিলেছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৫:৫৬
Link Copied Successfully!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আইসিইউতে আগুন লাগার ঘটনায় মারা যাওয়া তিন রোগীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজী গোলাম মোস্তফা (৬৬), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কিশোর চন্দ্র রায় (৬৮)।


কাজী গোলাম মোস্তফার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার উজানীতে। বর্তমানে ঢাকার দক্ষিণখানে থাকতেন। তার বাবার নাম কাজী বেলায়েত হোসেন।

নিহতের ছেলে কাজী মারুফ জানান, তাকে ১২ মার্চ করোনা ইউনিটে দুই নম্বরে আইসিইউ’র ৯ নম্বর বেডে ভর্তি করা হয়। তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর আটিগ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার মিয়া।
নিহতের আত্মীয় আব্দুস সাত্তার জানান, তিনি গত চার মার্চ করোনা ইউনিট-২ আইসিইউ’র দুই নম্বর বেডে ভর্তি ছিলেন। তিনি মানিকগঞ্জ ঈশান নগর কারী ইসমাইল দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

কিশোর চন্দ্র রায়ের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়। থাকতেন ঢাকার মোহাম্মদপুর ইকবাল রোডে। তার বাবার নাম বাদীরা লাল রায়।
নিহতের মেয়ের জামাই বিপুল বসাক জানান, গত ৯ মার্চ করোনা ইউনিট আইসিইউ’র ৮ নম্বর বেডে ভর্তি ছিলেন। তিনি চার মেয়ের জনক ছিলেন।

বুধবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই ধোয়াচ্ছন্ন হয়ে যায় পুরো কক্ষ। এ সময় আইসিইউতে থাকা ১৪ জন রোগীকে পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানান্তর করা ১৪ রোগীর মধ্যে মারা যান তিনজন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় তিনজন মৃত্যুবরণ করেছেন। যে তিনজন রোগী মারা গেছেন তাদের সবাই মুমূর্ষু অবস্থায় ছিলেন। কারো অগ্নিদগ্ধের কোনো কারণ ঘটেনি। কোনো রোগী আগুনে পুড়ে বা আগুনের ধোয়া থেকে মারা গেছে এমন কোনো ঘটনা আমরা দেখিনি। তবে এটা তদন্ত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’

সুত্র:নয়া দিগান্ত

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা