প্রায় ৩ লাখ ইয়াবা রেখে পালালেন পাচারকারীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২১ | ৫:৩৯
Link Copied Successfully!

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে ইয়াবা বড়ির চালান ফেলে পালালেন পাচারকারীরা। পরে নৌকা থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন উপকূলীয় এলাকা থেকে এসব ইয়াবা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গতকাল মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার বড় চালান আসবে। ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. এম সালেহ আকরামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকায় মিয়ানমারের জলসীমানা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহপরীর দ্বীপের দিকে আসতে দেখা যায়। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের থামতে সংকেত দেওয়া হয়। তাঁরা নৌকাটি থামাননি। তাঁরা শাহপরীর দ্বীপ উপকূলে নৌকা রেখে প্যারাবনের দিকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২টি বস্তায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সুত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা