হাজীগঞ্জে ৭ দিনে ৫৮ জন গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২১ | ১২:৩৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানা পুলিশ গত এক সপ্তাহ বিষেশ অভিযান পরিচালিত করে । এ অভিযানে ৫৮ জনকে বিভিন্ন মামলায় আটক করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

৫ মার্চ শুক্রবার থেকে ১২ মার্চ শুক্রবার পযর্ন্ত একটানা চলে হাজীগঞ্জ থানা পুলিশের বিষেশ অভিযান । এ অভিযানে বিভিন্ন মামলার ৫৮জন আসামীকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ ।

এদের মধ্যে জিআর সাধারন ১৩,সিআর সাধারন ২৩, সাজা পাপ্ত ০৪ এবং নিয়মিত মামলার আসামী ১৩ জন । সেই সাথে ২৬৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা,ও ৫ লিটার মদ জব্দ করেন ।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ ওসি হারুনুর রশিদ বলেন, শুধু নির্দ্ধারিত সময়ই নয় দেশের আইন শৃংখলা ঠিক রাখতে এবং মাদক নির্মূলে ও সামাজিক অবক্ষয় দূর করতে সব সময় আমাদের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে ।
কিশোর গ্যাং নিয়ে তিনি বলেন, এ অভিযানে আমাদের বিশেষ নজর থাকবে। হাজীগঞ্জকে কিশোর গ্যাং মুক্ত রাখতে আমাদের চেস্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব