ঝুঁকিপূর্ণ ৩ সেতু, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২১ | ১২:০৪
Link Copied Successfully!

গাজীপুর মহানগরীর পূবাইলের কলেজগেট থেকে জয়দেবপুর পর্যন্ত সংযোগ সড়কে তিনটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। সেতুগুলো মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

সড়ক ও সেতুগেুলোর বেহালের জন্য যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মহানগরের পূবাইলবাসী।

সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু তিনটিকে পূবাইলের দুঃখ বলেও অনেকেই আখ্যায়িত করেছেন। কিন্তু ‘দেখেও কেউ দেখছে না’ বলে এলাকাবাসী অভিযোগের তীর ছুড়ছেন নগর উন্নয়ন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ তিনটি সেতুর মধ্যে ৪১নং ওয়ার্ডের ভাদুন এলাকার সেতুর অবস্থা একেবারেই নাজুক। এ নিয়ে প্রায় দুবছর আগে দৈনিক যুগান্তরে বেহালের একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। পরবর্তীতে সড়কটিতে ইটাসংস্কার ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়কটি গাজীপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ টঙ্গী-পূবাইল সড়কের কলেজগেটে এসে জয়দেবপুরকে সংযোগ করেছে। কালীগঞ্জ উপজেলা ও পূবাইলের অনেকেই বিভিন্ন কাজে জেলা শহর গাজীপুরে যেতে এ সড়কটি ব্যবহার করেন। কিন্তু বছরের পর বছর রাস্তাটি খানাখন্দে বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এ সড়কের পাশেই গড়ে উঠেছে ১০-১৫টি শুটিং স্পট, রিসোর্ট ও কলকারখানা। শুটিং ও পিকনিকে আসা গাড়িগুলোকে প্রায় সময়ই বিড়ম্বনায় পড়তে হয়।
এছাড়া সদর হাসপাতালে যেতে প্রসূতি মায়েরা এ রাস্তা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই।

বিজ্ঞাপন

সরেজমিনে ৪১নং ওয়ার্ডের ভাদুন এলাকার সেতুটিতে গিয়ে দেখা যায়, ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ লেখার একটি লেমিনেশন করা একটি নোটিশ কার্ড ঝুলিয়ে দায় সেরেছে সিটি কর্পোরেশন। যদিও নিষেধ উপেক্ষা করে দিনে হাজার হাজার ভারী ও হালকা যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ এ সেতুটি দিয়ে।

এলাকাবাসী বলছেন, ফাটল ধরা, সেতুর মাঝখানে গর্ত হওয়া ও জরাজীর্ণ পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর নিচে গিয়ে দেখা যায়, মাঝখানের একটি গর্ত দিয়ে আকাশ দেখা যাচ্ছে। ভারী যানবাহনের ভারে যে কনো সময় ধসে যেতে পারে সেতুটি।

পূবাইল-জয়দেবপুর রোডের লেগুনাচালক নিতাই চন্দ্র বলেন, রাস্তাটি ও সেতুটি মেরামত না করায় প্রায়ই গাড়ি উল্টে যানজটের সৃষ্টি হয়। ঝাঁকুনিতে যাত্রীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।

ভাদুন এলাকার এ সেতুটি ছাড়াও কলেজগেট-জয়দেবপুর সড়কে আরও দুটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এর মধ্যে একটি ইছালি সেতু ও অন্যটি বাঙালগাছ সেতু। এ সেতু দুটির অবস্থাও জরাজীর্ণ। মেরামত না করলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা