মাদরাসা শিক্ষক ছাত্রকে বলাৎকার, এর আগেও তিন শিশুর জীবন নষ্ট করেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ২:৫০
Link Copied Successfully!

দিনাজপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউছ সানীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ওই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। গত ৫ মার্চ রাতে ওই মাদরাসায় ১৩ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।

আটক শিক্ষক রবিউছ সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার শিশুর পিতা সদর উপজেলার যোগীবাড়ী গ্রামের বাসিন্দা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ দিবাগত রাতে মাদরাসায় ওই শিক্ষক তার ১৩ বছরের শিশু ছেলে আহাদ মাহমুদ তুষারকে বলাৎকার করেন। এ ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।

ওসি আরো জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৩ জন ছাত্রকে বলৎকারের অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা মাহাফুজ হোসেন উজ্জল মাদরাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানান। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে আটক শিক্ষক রবিউছ সানীকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা