চাঁদপুর থেকে কনসার্ট করে কক্সবাজার যাওয়ার পথে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ১১:১৩
Link Copied Successfully!

সড়কে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ হানিফ আহমেদ ও পার্থ গুহ। দু’জনেই দেশের অন্যতম পারকাশন ও প্যাড বাদক।

তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হানিফের বড় ভাই মানিক ও সংগীতশল্পী ইমরান।

তারা জানান, শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে নির্ধারিত স্টেজ শোতে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ছিটকে পড়ে। মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা হানিফ আহমেদ, পার্থ গুহ, বিউটি খানসহ অন্যরা।

বিজ্ঞাপন

ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হানিফ আহমেদকেও মৃত ঘোষণা করে। এছাড়া গাড়িতে থাকা কণ্ঠশিল্পী বিউটি খান, মিউজিশিয়ান নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বিউটি খানের অবস্থা বেশ জটিল বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

জানা গেছে, শুক্রবার (১২ মার্চ) রাতে চাঁদপুরে একটি স্টেজ শো শেষ করে রাত ৩টার দিকে মেঘনা ব্রিজের কাছ থেকে বিদায় নেন হানিফ আহমেদ। যুক্ত হন ঢাকা থেকে আগত পার্থ গুহসহ অন্য শিল্পী-মিউজিমিয়্নদের নিয়ে অপেক্ষমান আরেকটি মাইক্রোবাসের সঙ্গে। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

বিজ্ঞাপন

হানিফ আহমেদ ও পার্থ গুহ দুজনেই দেশের ব্যস্ত স্টেজ মিউজিশিয়ানদের মধ্যে অন্যতম। দেশের বেশিরভাগ শিল্পীর সঙ্গে স্টেজ শেয়ার করে আসছেন দুই দশক ধরে। হানিফ আহমেদের শেষ শো ছিল শুক্রবার (১২ মার্চ) রাতে কণার সঙ্গে, চাঁদপুরে। একই মঞ্চে অন্য মিউজিশিয়ানদের নিয়ে গান করেছেন ইমরানও।

ইমরান বলেন, ‘আমি আর কণা আপু একই শোতে ছিলাম। যদিও সময়ের ব্যবধানে আমাদের দেখা হয়নি। তবে হানিফ ভাই ছিলেন কণা আপুর সেটআপে। জানতে পেরেছি, রাতে ঢাকায় ফেরার পথে মেঘনা ব্রিজের কাছে হানিফ ভাই নেমে পার্থ দা’র সঙ্গে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এটা সত্যিই মানা যায় না। এমন তাজা প্রাণ চলে যাবে, ভাবতেও পারি না। এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

দুই প্রিয় মিউজিশিয়ানকে হারিয়ে শোকের ছায়া পড়েছে সংগীতাঙ্গনে। শনিবার সকাল থেকে ফেসবুকজুড়ে চলছে বিস্ময়, হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ।

কণা বলেন, ‌‘মাত্র কয়েক ঘণ্টা আগে আমরা একসঙ্গে ছিলাম। চাঁদপুরে শো করলাম। বাসায় ফিরে চোখে ঘুম না লাগতেই শুনলাম হানিফ ভাই নেই! হানিফ ভাই গতকালও বলছিলেন, আমার সঙ্গে একটা জরুরি আলাপ আছে। ঢাকায় ফিরে বলবে। আর শোনা হলো না, সেই জরুরি কথাটা।’ ‌

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা