মাংসের টুকরা নিয়ে টানাহেঁচড়া করছিল কুকুর , উদ্ধার হলো তরুণীর লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১২, ২০২১ | ৫:২৫
Link Copied Successfully!

কুকুরের মুখে মাংসের টুকরো! মাংসের টুকরা নিয়ে টানাহেঁচড়া করছিল কুকুর
এলাকায় ছড়িয়ে পড়ছিল লাশের দুর্গন্ধ। এর সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খুরধর বিলপাড়ের একটি গর্ত থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় কুকুরে মুখে মাংসের টুকরো দেখতে পান। আশপাশে তখন লাশের দুর্গন্ধ পাওয়া যায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা খুরধর বিলপাড়ে একটি গর্ত দেখতে পান। তার ভেতরে ছিল একটি ছেঁড়া বস্তা। তাতে তরুণীর কাটা-ছেঁড়া লাশ দেখা যায়।

এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শুক্রবার সকালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক ও একই থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি ১০-১২ দিন আগের বলে ধারণা পুলিশের। হয়তো ওই তরুণীকে অন্যত্র হত্যা পর লাশ ওই স্থানে এনে পুঁতে রাখা হয়েছিল। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা