বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৪

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১২, ২০২১ | ৪:৪৬
Link Copied Successfully!

শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার ভাঙ্গাগেটসংলগ্ন রহমত ওয়েব্রিজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

নিহতরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সপের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাতনামা ঘাট শ্রমিক (৩৫)।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন।
আহত আলী রহমান বাদে বাকি চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলী রহমান যুগান্তরকে জানান, উপজেলার মজুমদার রাইস মিল থেকে একটি ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারের আসছিলাম। সকাল আনুমানিক ৯টার সময় ভাঙ্গাগেট পার হয়ে রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছলে যশোরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক চালক ও একজন ঘাট শ্রমিক ঘটনাস্থলে মারা যান। ইজিবাইকে থাকা আমিসহ পাঁচজন যাত্রী আহত হই। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া রহমান যুগান্তরকে জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা