মার্কিন সিনেটে করোনা ত্রাণ বিল পাস ১৯০০০০ কোটি ডলার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৭, ২০২১ | ১:৩৩
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের সিনেটে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের ত্রাণ সহায়তার প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে।
এটাকে মহামারিতে বিধ্বস্ত আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দানবীয় পদক্ষেপ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে এমন তথ্য মিলেছে।

শনিবার সিনেট অধিবেশনে আইনপ্রণেতাদের দীর্ঘ আলোচনা ও বিতর্ক শেষে এই বিলের অনুমোদন মিলেছে। দলীয় সিদ্ধান্ত অনুসারে প্যাকেজের পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে।
অর্থাৎ পদক্ষেপটি পক্ষে ৫০ ভোট ও বিপক্ষে ৪৯টি পড়েছে। পরে বিলটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রীত প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। সেখানেই আইনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে বলে ধরে নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমার অঙ্গীকার আমেরিকানদের সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি বলতে পারি, নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি। এটি অবশ্যই কোনো সহজ কাজ না। কিন্তু প্রয়োজনটা অতি জরুরি।
সারারাত ধরে চলা অধিবেশনে সিনেটের সংখ্যালঘু রিপাবলিকানরা প্রায় তিন ডজন সংশোধনী প্রস্তাব করে বিল পাসে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, এতে অধিবেশন লম্বা হলেও তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, অনেকের বেশি মানুষের কাছে এই বিলটি অনেক বেশি সহায়তা পৌঁছাতে সক্ষম হবে। গত কয়েক দশকে কেন্দ্রীয় সরকার যেটা করতে পারেনি, এই বিল তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা