ফেসবুক লাইভে পরীক্ষার ফল জানাবেন শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৩০, ২০২০ | ১:০৩
Link Copied Successfully!

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী রোববার(৩১ মে)প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ও ফলের পরিসংখ্যান প্রকাশ করবেন।

একইদিন বেলা ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলের বিস্তারিত তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ তুলে ধরবেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় । এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান বৈশ্বিক করোনা( কোভিড-১৯ )মহামারী পরিস্থিতির কারণে এই প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না। শুধু ডিজিটাল ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে এবং মুঠোফোনে ফল জানা যাবে। তাই পরীক্ষার্থীদের ফল জানার জন্য বা বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপনে বিদ্যালয়ে না যেতে নির্দেশনা জারি করেছে শিক্ষাবোর্ডগুলো।

বিঃ দ্রঃ এ বছর এএসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা