গাজীপুরে সুতার কারখানায় আগুনে পুড়ে শ্রমিক নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ১:০৪
Link Copied Successfully!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার সকল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেয়ারাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে ওই সুতার কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়ে ঘটনাস্থলে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ১২জন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ ছাড়া আগুনে হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা