আইনজীবীদের সংঘর্ষে আহত নারী এমপি হাসপাতালে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ১২:৩৬
Link Copied Successfully!

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পরের দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
গত বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির কমিটির মেয়াদ বাড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ছিলেন সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই। সেই সংঘর্ষে তিনি আহত হয়েছেন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে সাংসদকে দেখতে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংসদ মাথায় আঘাত পেয়েছেন। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারলেও ধীরে ধীরে সাংসদ মাথা ও পিঠে ব্যথা অনুভব করতে শুরু করেন। একবার বমিও করেছেন। মামলার প্রস্তুতি চলছে বলে সাইফুল ইসলাম জানান।

সাংসদের শারীরিক অবস্থার বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা বলেন, তিনি মাথা ও পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হয়েছে। এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা শেষে বাকিটা বলা যাবে।

বিজ্ঞাপন

এদিকে আইনজীবী সমিতির সংঘর্ষের ঘটনায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন সংঘর্ষে আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু। গতকাল শুক্রবার রাতে করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।

গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির বর্তমান কমিটি তাদের মেয়াদ বৃদ্ধি, পূর্বের কমিটির আর্থিক অনিয়মসহ ৯টি আলোচ্য বিষয় নিয়ে সাধারণ সভা ডাকে। সভা চলাকালে পূর্বের কমিটির নেতাদের মতপার্থক্যের ফলে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা