কচুয়ায় ফাতেমাতুল জোহরা জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২১ | ১:৪৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া বাজারস্থ ফাতেমাতুল জোহরা জামে মসজিদের পুর্ন নির্মানের কাজ ও ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রলিয়া সিডনি শাখার সাধারন সম্পাদক,ফাতেমাতুল জোহরা জামে মসজিদের পূর্ন নির্মানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম নূরুল আজাদের সু-যোগ্য বড় সন্তান ফয়সাল আজাদ রুবেল।
গতকাল সোমবার বিকালে মনপুরা বাতাবাড়িয়া বাজারে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম নূরুল আজাদের ছোট ভাই আবুল বাশার,রুহুলা আমিন,আলমগীর হোসেন, মরহুম নূরুল আজাদের ছোট ছেলে মো.কাইয়ুম আজাদ,মামুন আজাদের সার্বিক সহযোগীতায় পুর্ন নির্মানের কাজ ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়।
এসময় বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল হান্নান মজুমদার,কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক মো.হানিফ মিয়া, সমাজ সেবক দেলোয়ার হোসেন, মুমিন মজুমদার,বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুছেনা মোস্তফা ইকবাল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুজ্জামান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.আমির হোসেন,৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি মো.বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন প্রধান, মেম্বার প্রার্থী কাউছার আহমেদ, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী মো.রাসেল প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি অস্ট্রলিয়া সিডনি শাখা আওয়মীলীগের সাধারন সম্পাদক ফয়সাল আজাদ রুবেল বলেন, আমার প্রয়ত বাবা বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল আজাদ ও মা বেগম লুৎফেয়ারা স্বপ্ন অনুযায়ী বাতাবাড়িয়া বাজার সংলগ্ন পুরাতন মসজিদ ভেঙ্গে অত্যাধুনিক একটি মসজিদ ও এতিমখানা নির্মান করা হবে, সকলে আমাকে সহযোগীতা করবেন।
তিনি করোনাভাইরাস নিয়ে বলেন, আমাদের বাস্তবতা শিখিয়ে দিয়েছে,দেখিয়ে দিয়েছে কে প্রকৃত ক্ষমতাবান। ক্ষমতার দাপট আর অহঙ্কার করে কোনো লাভ নেই,সবাইকে মরতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক। ছোট একটি ভাইরাস দিয়ে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। করোনা পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার। পৃথিবীতে মাত্র কিছুদিনের জন্য এসেছি আমরা। সবাইকে মরতে হবে। আখিরাতকে মাথায় নিয়ে দুনিয়াতে কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
ফাতেমাতুল জোহরা জামে মসজিদের পূর্ন নির্মানের কাজ ও ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন শেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রলিয়া সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ রুবেল ১৩৭নং বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন মূলককাজ পরিদর্শন করেন এবং তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি পদে দায়ীত্ব পাওয়ায় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে মতবিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষে সকল শিক্ষকদের পরামর্শ দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব