জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৪:৩৬
Link Copied Successfully!

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর এই সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ টিয়াশেল নিক্ষেপ করলে ছাত্রদলের কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।পরে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা আহত হন।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। ছবি চ্যানেল ২৪ এর সৌজন্যে
সংঘর্ষ চলাকালে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যায়। এরপর পুলিশ প্রেস ক্লাব চত্বরে ঢুকে পড়লে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের মূল ভবনে ঢুকে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

পুলিশের রমনার ডিসি বলেন, ছাত্রদলের সমাবেশের কোনো অনুমতি ছিল না। তারা অনুমতি ছাড়া সমাবেশ করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সংঘর্ষে পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই কর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা