আমি কাপুরুষ নই, আমি সিংহী : ফারিয়া শাহরিন

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৯:১৪
Link Copied Successfully!

সম্প্রতি প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন ছোটপর্দার অভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিন। গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আংটি বদল করেছেন তিনি। পাত্র মুনিম মাহফুজ রিয়ান একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা।

বাগদান-পরবর্তী সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খুললেন ফারিয়া শাহরিন। এই মডেল অভিনেত্রী বলেন, ‘এ রকম অনেককেই চিনি, যারা বিয়ে করেও ক্যারিয়ারের জন্য সিঙ্গেল হয়ে আছেন। কিন্তু আমার পক্ষে এত লুকোচুরি করা সম্ভব না। লাইফ তো একটাই ভাই, আর বিয়ে এনগেজমেন্ট এসব অনেক পবিত্র জিনিস। লুকিয়ে চুলে পাক ধরা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না।’

তিনি বলেন, ‘ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ; কিন্তু ইচ্ছা ছিল ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে তখনই করব শুভ কাজটা, ক্যারিয়ার পড়ে যাওয়ার পর না। আমি কাপুরুষ নই, আমি সিংহী। (অন্তরাকে যারা ভালোবেসেছিলেন তার এনগেজমেন্ট দেখে কষ্ট পাচ্ছেন সেই অন্তরা বাস্তবজীবনে ফারিয়া, আর ৮-১০টা মেয়ের মতোনই।’

বিজ্ঞাপন

তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে বাগদানের আয়োজন করা হয়েছে। চলতি বছরের শেষভাগে বিয়েবন্ধনে আবদ্ধ হবেন তারা।

গত বছরই কালের কণ্ঠ অনলাইনের এক সাক্ষাৎকারে ২০২১ সালে বিয়ে করবেন বলে জানান।

সে সময় কালের কণ্ঠকে বলেছিলেন ‘২০২০ সাল অভিশপ্ত বছর। এ বছরটা কেন জানি অভিশপ্ত। এই বছরেই যত অশুভ সংবাদ পাচ্ছি। এ বছরটা শেষ হলে ইনশাআল্লাহ আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে। এখনো কোনো কিছুই ঠিক হয়নি। প্রাথমিকভাবে পরিকল্পনা করেছি আর কি।’

বিজ্ঞাপন

ফারিয়া শাহরিন বলেন, ‘কখনোই বিচ্ছেদ নয়, সারা জীবন একসঙ্গে থাকার কমিটমেন্ট নিয়েই আমরা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে সংসার করতে পারি।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা