২৪ মে সকল বিশ্ববিদ্যালয় খুলছে , হল ১৭ মে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৪:০৯
Link Copied Successfully!

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ২৪ মে এবং আবাসিক হল খুলবে আগামী ১৭ মে। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেণিকক্ষে পাঠদান শুরু হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুেলো খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আজ আমি শুধু বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে পাঠদান করার চেষ্টা করেছে। আমরাও অনলাইনে পাঠদান চালিয়ে গেছি। তবে কিছু সমস্যার কারণে সবাই অনলাইন ক্লাসে অংশ নিতে পারেনি।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারি সবাইকে টিকা দেওয়া হবে।

এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ করে শুরু হয় অস্থিরতা। হলগুলো খুলে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কয়েকদিন থেকেই আন্দোলন করে আসছিল। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে তালা ভেঙে শিক্ষার্তীরা ভেতরে প্রবেশ করার ঘটনাও ঘটেছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হলের তালা ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়েও হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা