ঢাকার কেরানিগঞ্জে একটি তিন তলা ভবন উল্টে পড়ার ঘটনা ঘটেছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ | ৪:২৪
Link Copied Successfully!

ঢাকার কেরানীগঞ্জে উল্টে পড়া ভবনটির আশপাশের পাঁচটি বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা পারভীন (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন।

আজ সকাল সোয়া আটটার দিকে কেরানীগঞ্জের পূর্ব চরাইল খালপাড় এলাকায় খেলার মাঠের সামনে একটি তিনতলা বাড়ি উল্টে ডোবায় পড়ে যায়।

সানজিদা পারভীন বলেন, উল্টে যাওয়া তিনতলা বাড়িটির আশপাশের পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যে বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা। এর মধ্যে একটি একতলা বাড়ি আধাপাকা।

কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, বাড়ি উল্টে যাওয়ার ঘটনায় দুই নারী, এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া ভবনের ভেতর থেকে আরও সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম উদ্ধারকাজ চালানোর কথা জানিয়েছেন ।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ ও ঢাকার সদর দপ্তরের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। ভবনটি নিচু জমিতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির মালিকের নাম জানে আলম (৪৭)। তাঁর পরিবারসহ চারটি পরিবার ভবনটিতে বসবাস করে।

বাড়ির মালিক জানে আলম প্রথম আলোকে বলেন, ‘আমি তখন ঘুমিয়েছিলাম। মট মট শব্দে ঘুম ভেঙে যায়। দেখি বাড়ি একদিকে কাত হয়ে গেছে। পরে লাফিয়ে বের হয়ে আসি।’উল্টে যাওয়া ভবনটির আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা