
কালচোঁ দক্ষিণে চেয়ারম্যান পদ প্রার্থী আনোয়ার হোসেনের উঠান বৈঠক


কালচোঁ দক্ষিণে নৌকার মনোয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মজুমদারের উঠান বৈঠক ও পথসভা
বুধবার সন্ধ্যায় নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মজুমদারের উঠান বৈঠক ও পথসভায় অনুষ্ঠিত।


হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের ২নং ওয়ার্ড মজুমদার বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামীলীগ নেতা মুজ্জাফর পাটোয়ারীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সঞ্চালনায় বক্তৃতা করেন, আওয়ামী নেতা আবুল হাশেম কবিরাজ, ইলিয়াস সর্বদা, শহিদুল্লাহ, মমিন মিয়াজী, মুজাহিদ ফকির, নজরুল ইসলাম মজুমদার, রহিম সর্দার, শাহ আলম পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আওয়ামী নেতা রহুল আমিন হাজী,আবদুল জলিল পাটোয়ারী, আবুল বাশার, ইউনিয়ন মহিলা আওয়ামী সভাপতি মুক্তা আক্তার। যুবলীগ নেতা মাহফুজুর রহমান তালুকদার, আবদুল মালেক মিয়াজি, শরিফ মিয়াজি, ফয়সাল, শরিফ মিয়াজি। ছাত্রলীগ নেতা রাসেল, সাদ্দাম হোসেন, মো.ছালাম প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ৪নং ইউনিয়ন কালচোঁ ইউনিয়নবাসী সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ঘাটের খুবই দুরঅবস্হা। বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চোয়াঁয় আলোকিত করছেন। আমাদের সঠিক নেতৃত্বে দান কারী না পাওয়ার কারনে এই ইউনিয়নে উন্নয়নের চোয়াঁ লাগেনি। আমরা চাই সঠিক নেতৃত্বে যিনি আমাদের এই ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে পারবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তাকেই আমরা নির্বাচিত করবো। আনোয়ার হোসেন মজুমদার করোনাকলীন সময়ে খেটে খাওয়া অসহায় দিনমজুর পাশে দাড়িয়ে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যা ভুলার মত নয়। আমরা প্রত্যাশা করি আগামীতেও এভাবেই সহযোগিতা অব্যাহত রাখবেন তিনি।

নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজীগঞ্জ-শাহরাস্তি ৫আসনের এমপি মেজর রফিকুল ইসলাম বীরউত্তম উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তরিত করেছেন। আমাদের এই ৪নং কালচোঁ ইউনিয়নে যেনো উন্নয়নের চোঁয়া লাগে সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা মনোনয়ন দেন এবং মেজর রফিকুল ইসলাম বীরউত্তম স্যার আমার দিকে সুদৃষ্টি দেন আমাদের এলাকার যে সকল অসম্পূর্ণ কাজ রয়েছে এবং যেসকল বেকার শিক্ষিত যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
এদিকে বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় গণসংযোগ করে এলাকাবাসীর দোয়া সমর্থন কামনা করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মজুমদার।


























