
হাজীগঞ্জে নবনির্বাচিত মেয়রকে ফুলের শুভেচ্ছা জানালেন পৌর বিপনী বিতান মার্কেটের ব্যবসায়ীরা


হাজীগঞ্জ পৌর বিপনী বিতান মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে হাজিগঞ্জে নবনির্বাচিত পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় পৌরসভা কার্যালয়ে গিয়ে পৌর বিপনিবিতান মার্কেটের ব্যবসায়ীদের পক্ষে মার্কেটের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাশেদুজ্জামান, সমীর দত্ত, সবুজ হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ সোহেল তালুকদার, বাবু পাটোয়ারী, সুজন দাস, মনির হোসেনসহ অন্যান্য ব্যাবসায়ী বৃন্দ। মার্কেটের সভাপতি ফারুকল ইসলামও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক বলেন, পৌর বিপনি বিতান মার্কেটটি যেহেতু পৌরসভা কর্তৃপক্ষের আওতাধীন সেহেতু মার্কেট এর অভ্যন্তরীণ উন্নয়নমূলক কার্যক্রম করার লক্ষ্যে মেয়রের সুদৃষ্টি কামনা করেন তারা।
এছাড়াও নির্বাচনের পর পর নানান শ্রেণী-পেশার মানুষ নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান । বিশ্ব ভালোবাসা দিবসে, হাজীগঞ্জ পৌর বিপনী বিতান মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকেও ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপনকে শুভেচ্ছা জানানো হয়।



























