হেরে গিয়ে জিতে যাওয়ার গান গাইলেন ফাহমিদা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১ | ৫:২৪
Link Copied Successfully!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে নতুন গান আসছে এ বছর ভালোবাসা দিবসে। গানটি নিয়ে এই শিল্পী বলেন, ‘ভালোবাসার জন্য গাইলাম ‘‘হেরে যাওয়ার গল্প’’। হেরে যাওয়া মানে কিন্তু সব সময় হেরে যাওয়া নয়। মাঝেমধ্যে হেরে গিয়েও মানুষ জিতে যায়। গানটি আমি গেয়েছি প্রত্যেক মেয়ের জন্য। তাঁরা যাতে কিছুতেই ভেঙে না পড়েন। সবকিছুই সাময়িক। সুখ আর দুঃখ পাশাপাশি হাত ধরে চলে। গানটি যিনি লিখেছেন, সাবরিনা সুলতানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; তিনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী আর বাস্তববাদী মানুষ। সেই সঙ্গে মন থেকে ভালোবাসার কাঙাল। তাঁর লেখার ভাবটা অনুধাবন করার চেষ্টা করেছি, তারপরই গানটা গেয়েছি।’

‘লুকোচুরি লুকোচুরি গল্প’খ্যাত এই শিল্পী আরও জানান, গানের মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে তাঁর বাসায়। গানটির কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। ইতিমধ্যেই তিনি ‘অচিনপুরের গান’ অ্যালবামে গান লেখার মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ, লাবিক কামাল গৌরবের মতো জনপ্রিয় শিল্পীরা।

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুদীপ্ত শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা সুদীপ্ত বর্তমানে কাজ করছেন তাঁর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে। গানটি নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে তাঁর স্টুডিওতে। চার বছর ধরে তিনি এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল মিউজিক কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

নতুন প্ল্যাটফর্ম ‘অচিনপুর’ থেকে এই গান প্রকাশিত হবে। ২০১৯ সালের নভেম্বরে ‘অচিনপুরের গান’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় গীতিকবি শেখ রানা ও সাবরিনা সুলতানা চৌধুরীর তত্ত্বাবধানে গঠিত হয়েছে এই প্ল্যাটফর্ম। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হাসান আবিদুর রেজা জুয়েল, পিন্টু ঘোষ, লাবিক কামাল গৌরবের মতো স্বনামধন্য শিল্পীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা