কচুয়ায় প্রধানমন্ত্রীর নামে জমি দান করলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম পাঠান

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২১ | ৯:৩৩
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে দলীয় কার্যালয় নির্মানের জন্য নিজ জমি দান করার পরদিন মারা গেলেন চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান। উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী মৃত: জাহাঙ্গীর আলম পাঠান ২০১৩ সালে ১৬ সেপ্টেবর প্রধানমন্ত্রীর নামে দলীয় কার্যালয় স্থাপন করার জন্য ১.৫০ শতাংশ জমি দান করলেন। জমি দান করে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। তিনি ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সালে হৃদক্রিয়া আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার পূর্বে জাহাঙ্গীর আলম পাঠান প্রধানমন্ত্রীর নামে জমি দান করেন।

মরহুম জাহাঙ্গীর আলম পাঠানের ছেলে তাহসিন শাওন পাঠান জানান, আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আওয়ামীলীগের দলীয় কার্যালয় নির্মানের জন্য ১.৫০ শতাংশ জমিটা দান করেছেন। ওই জমিতে প্রধানমন্ত্রীর নামে কার্যালয় স্থাপনের ইচ্ছে ছিল বাবার। বাবার শেষ ইচ্ছা পূরনে আমি প্রয়োজনে আরো জমি দেব। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দলীয় কার্যালয় নির্মাণ করা হোক এটা আমার পরিবারের দাবি। তাহসিন শাওন পাঠান আরো জানান, উত্তর পালাখাল মোড় সংলগ্ন বাবার শেষ সম্বল জমিটি মানণীয় প্রধানমন্ত্রীর নামে দান করা হলেও আজও তা আমরা হস্তান্তর করতে পারেনি। আমি ও আমার পরিবার ওই জমিটির দলিল মানণীয় প্রধানমন্ত্রীর হাতে পৌছাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই।

জানা গেছে, জাহাঙ্গীর আলম পাঠান তৎকালীন সময়ে কচুয়া-সাচার গৌরিপুর সড়কের উত্তর পালাখাল আঞ্চলিক সড়কের পাশে ২৯নং পালাখাল মৌজা,এস.এ খতিয়ান-১২৫,বি.এস খতিয়ান-৭৯১,সি.এস/এস.এ দাগ নং- ৪৫৩ ও বি.এস নং- ১৯৩০ দাগে জমি দান করেন। যার দলিল নং- ৭১৬৪,তারিখ- ১৬.০৯.২০১৩ইং।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ বলেন, জাহাঙ্গীর আলম পাঠান একজন ত্যাগী ও আওয়ামী পরিবারের পরীক্ষিত নেতা ছিলেন। তিনি দলীয় কার্যালয় স্থাপনের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা অত্যান্ত প্রশংসার দাবিদার। কিন্তু ওই জমি বুঝিয়ে দিলে আমরা কার্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: ওমর ফারুক জানান, জাহাঙ্গীর আলম পাঠান ভাই একজন বড় মনের মানুষ ছিলেন। প্রকৃত পক্ষে জমি থাকলেও প্রধানমন্ত্রীর নামে জমি দেয়ার মন কয়জনের আছে। তিনি জমি দান করে বিরল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর দেয়া প্রধানমন্ত্রীর নামে রেখে যাওয়া জায়গায় সকলের সহযোগিতায় দলীয় কার্যালয় স্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম পাঠান প্রধানমন্ত্রীর জন্য যে জমি দান করেছেন তা অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে বর্তমানে ওই স্থানে স্থায়ী ভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মান হলে একদিকে জাহাঙ্গীর আলম পাঠানের শেষ ইচ্ছা পূরণ অন্যদিকে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে। তাই ওই জায়গায় দলীয় কার্যালয় স্থাপন করতে জোরদাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব