চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২১ | ৬:৪১
Link Copied Successfully!
চাঁদপুরে ছায়াতরু’র আয়োজনে ভাষাবীর এমএ ওয়াদুদ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং ফ্রি ডেন্টাল ও মুখের ক্যান্সার সনাক্তকরণ ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার ১ ফেব্রুয়ারি চাঁদপুর সদরের মৈশাদী দক্ষিণ হামানকদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজেদা বেগম পলিন।

ছায়াতরু’র প্রতিষ্ঠাতা আরিফ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুরাদ খান, দক্ষিণ হামানঙ্কর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, নোভা এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালেহ আহমদ জিন্নাহ, ৬নং মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি বিএম জাকির, সাংবাদিস এমরান হোসেন রাজন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাষাবীর এমএ ওয়াদুদ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা পর্বে বক্তারা বলেন, ভাষাবীর এমএ ওয়াদুদ সুন্দর সমাজ বিনির্মাণে একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি একাধারে একজন সাংবাদিক, বরেণ্য রাজনীতিক, ভাষাবীর এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি আমৃত্যু সমাজ রাষ্ট্র এবং মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।
তার সুযোগ্য কন্যা হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। পিতার উত্তরসূরি হিসেবে তিনি ও সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তাই ভাষাবীর এমএ ওয়াদুদসহ এ ধরনের গুণী ব্যাক্তিদের জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম তাদের সম্পর্কে জেনে উৎসাহিত হবে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ছায়াতরু কর্তৃক আয়োজিত ফ্রি ডেন্টাল ও মুখের ক্যান্সার সনাক্তকরণ ক্যাম্প নিঃসন্দেহে একটি মহতী কাজ। যা প্রসংশার দাবিদার। এই আয়োজনের ফলে এই বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের দন্তরোগ এবং মুখের ক্যান্সার রোধে চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে তারা সচেতন হবার মেসেজ পেলো। পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণের শপথ নিয়ে পথচলা ছায়াতরু’র সকল কলাকুশলীদের ধন্যবাদ জানান।

চাঁদপুরের নোভা এইড ডেন্টাল ক্লিনিকের সহযোগিতায় এই দিন প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডা. নাজমুন নাহার মমি (বিডিএস)। এসময় এই বিশেষজ্ঞ চিকিৎসকের মমতা মাখা চমৎকার মানবিক ব্যবহারে আগত রোগীরা মুগ্ধতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা