মতলব উত্তরের ৭টি স্থানে ১৪৪ ধারা জারি

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২১ | ১১:৪৮
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং বর্তমান সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল একই দলের এই দুই গ্রুপের সমর্থকরা একই স্থানে একই সময়ে রাজনৈতিক সভা আহ্বান করায় মতলব উত্তর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারিকৃত এলাকাগুলো হলো- শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর শুরু হবে। প্রাথমিকভাবে ৩ দিনের জন্য ওইসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ বুধবার রাতে জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় উপজেলার ৭টি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বুধবার রাতে গণমাধ্যমকে জানান, একই সময়ে একই সময়ে দু’জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা আহ্বান করায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি স্পটে ১৪৪ ধারা জারি করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব