হাজীগঞ্জে পুলিশের ওপর ছাত্রদলের হামলা, আটক এক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২১ | ১০:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক ইউনুছ মিয়া গুরুতর আহত হন। আহত পুলিশ অফিসার বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছিন আরাফাত অনিক, আবদুল হান্নানসহ আরো অনেকের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজারে আসলে পুলিশ এতে বাধা দেয়। তারই জেরে পুলিশের এস আই ইউনুসের উপর হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনিসহ সংঙ্গীয় ফোর্স ঘটনাস্থল আসার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় উপ-পরিদর্শ (এসআই) ইউনুছ মিয়াসহ দুই জন গুরুতর আহত হয়।
পওে ঘটনাস্থল পরিদর্শনে এসে চাঁদপুর সদর সার্কেল ও (হাজীগঞ্জ সার্কেল) অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অ্যাডিশনাল এসপি স্নিগ্ধা সরকার সাংবাদিকদের বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী নামে এক হামলা কারীকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উপর হামলার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি জানান, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব