কচুয়ায় ড. মুনতাসীর মামুনের মাতৃবিয়োগ দাফন সম্পন্ন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২১ | ১২:১৮
Link Copied Successfully!

চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মিসবাহ উদ্দীন খানের স্ত্রী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৫টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার বাদ মাগরিব নামাজের পরে কচুয়ার গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে তিনি গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাসায় ফিরেন। মৃত্যুকালে ৩ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মরহুমের জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মরহুমের বড় ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. মুনতাসীর মামুন, রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহজাহান শিশির,ইমাম হাসান মজুমদার মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন,পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আক্তার হোসেন সোহেল ভূইয়া, অস্ট্রলিয়া সিডনী শাখার আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ফয়সাল আজাদ,কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দিন চৌধুরী,চাঁদপুর -১ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু, ইমাম হোসেন সোহাগ,মোস্তাফিজুর রহমান জুয়েল,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সোহাগ উদ্দিন,সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল,সাদারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন ও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা