
হাজীগঞ্জে কাউন্সিলর প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মেহেদী হাছান


হাজীগঞ্জে এক কাউন্সিলর প্রার্থী আরেক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিয়ে নিজেই সরে দাঁড়ালেন নির্বাচন থেকে শনিবার বিকালে সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে তিনি এ ঘোষনা দেন। হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পৌর সভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মেহেদী হাছান মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই বাচাইতে তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। পরে তার বাড়ির একজন প্রার্থী মো রাসেল হোসেনকে সমর্থন দিয়ে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।
সংবাদ সম্মেলনে মেহেদী হাছান জানান, তার ওযার্ডের এবং নিজ বাড়ির গন্যমন্য ব্যক্তি ও তার সমর্থকদের আহবানে তিনি মো রাসেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এসময় সমর্থন দেয়া প্রার্থী মো রাসেল হোসেন, আবদুল আউয়াল, আলহাজ্ব অমর ফারক সর্দার, কাউছার আহমেদ, কামাল হোসেন, শহীদ উল্যাহ্সহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।


সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। উল্লেখ্য, মেহেদী হাছান হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য। আগামী ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

























