
কচুয়ায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মেয়র স্বপন
Link Copied Successfully!


কচুয়া পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বর্তমান পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কচুয়া পৌরসভার বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান কার্যলয়ে ধানমন্ডিতে এই দলীয় ফরম সংগ্রহ করেন।


তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে কচুয়া পৌরবাসীর সকলের কাছে দোয়া ও সমর্থন চান। এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























