
হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে ইঞ্জিঃ মমিনকে ফুলেল শুভেচ্ছা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুবদল অনুমোদিত হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিঃ মমিনুল হক কে। ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আক্তার হোসেন দুলাল,সিনিয়র যুগ্ম আহবায়ক
মোঃ হুমায়ন কবির সুমন ও সদস্য সচিব কাজী জসিম উদ্দিন। পৌর যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান সেলিম এবং সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী।
শনিবার(২ জানুয়ারী) দুপুরে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এর হাজীগঞ্জ সোনাইমুড়িস্থ বাসভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মমিনুল হক।


এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইমাম হোসেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহিম,সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী,বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদার সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ।

























