
বলাখাল আর জি সপ্রাবিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ


২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বলাখাল (বকুলতলা) ৫৩নং আর জি সপ্রাবিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে বই বিতরণের কার্যক্রম শুরু করেন প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম।
করোনা পরিস্থিতির মধ্যেই বছরের শুরুতে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকরা জানায়, করোনার জন্য স্কুলে আসতে পারছে না আমাদের সন্তানরা।
এর মধ্যে বছরের প্রথম দিন বই পাবে সেটা ভাবতে পারিনি। প্রথম দিন বই পেয়ে আমাদের সন্তানেরা অত্যন্ত আনন্দিতএবং আমরাও আনন্দিত । আমরা চাই নতুন বছরে করোনার যেন বিদায় হয় এবং স্কুলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে খুলে যায়।


বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রিপন বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে ও হ্যান্ড স্যানেটারিজ দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এবছর করোনার কারনে কোন বই উৎসব পালন করতে পারিনি। সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছি।
ওইসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আদিত্য দাস ও পিটিআই সদস্য আবদুল মতিন সহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


























