সাহিত্য মঞ্চের ঈদ উপহার পেলেন শতাধিক পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৪, ২০২০ | ২:১৯
Link Copied Successfully!

লেখকগণ কেবল সাহিত্যকর্মেই মানুষ ও মানবতার কথা বলেন তা কিন্তু নয়। পৃথিবীর যে কোনো ক্রান্তিকালে, দুর্যোগে অথবা সামাজিক কাজে তারাও লেখার টেবিল আর বইয়ের পৃষ্ঠা থেকে দৃষ্টি সরিয়ে নেমে আসেন রাজপথে। এমন নজির আমাদের দেশেও কম নেই। সেটিরই ধারাবাহিকতা প্রমাণ করলো চাঁদপুরের একঝাঁক তারুণ্যের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠন সাহিত্য মঞ্চ। ‘শাশ্বত সত্য ও সুন্দরের পথে’ এই শ্লোগানকে সামনে রেখে পথচলা জেলার সর্বজনপ্রিয় এই সংগঠনটি শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে।

ভাতৃত্ব, সাম্য-সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টিতে করোনার এই দুঃসময়ে সংগঠনটি মুসলিম পরিবারের পাশাপাশি হিন্দু পরিবারের মাঝেও এই ঈদ উপহার প্রদান করেছে। যার উদ্দেশ্য ছিলো, বৈশ্বিক মহামারীর এই দুর্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের একে অন্যের সাথে ঈদ-আনন্দ ভাগ করে নেয়া।

সেই প্রয়াসকে সামনে রেখেই সাহিত্য মঞ্চের উদ্যোগে চাঁদপুরে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত পূর্ব তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের ঘরে ঘরে এই ঈদ উপহার পৌঁছে দেয় সাহিত্য মঞ্চ পরিবার। যার মধ্যে মুসলিম পরিবারগুলোর জন্যে প্রতিটি ঈদ উপহারের প্যাকেটে ছিলো সেমাই, চিনি, দুধ, আতপ চাল, কিসমিস, বাদাম, খেজুর ও নুডুলস। আর হিন্দু পরিবারের জন্যে ছিলো চাল, নুডুলস, তেল, পেয়াজ, আলু, ময়দা ইত্যাদি।

বিজ্ঞাপন

ঈদ উপহার বিতরণে সার্বিক সমন্বয়ে ছিলেন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সহ-সভাপতি কবি আসাদুল্লাহ কাহাফ, সাধারণ সস্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবি রেজাউল আহসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি ওমর ফারুক প্রিন্স, সাহিত্য বিষয়ক সম্পাদক আল আমিন মিয়াজী, প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিস আরমান, প্রবাস বিষয়ক সম্পাদক অাল আমিন ছৈয়াল, প্রচার সম্পাদক নিঝুম খান, নির্বাহী সদস্য অাল আমিন, মারিয়া ফারজানা, সদস্য অধরা বৈশাখী। এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের উপদেষ্টা পর্ষদ ও সকল সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা