
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবিতে অন্যরকম মিলন মেলা


হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সাথে পাইলটিয়ান পরিবারের এক আন্তরিক সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে পাইলটিয়ান পরিবারের এডমিন ও মডারেটসহ প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর অংশ গ্রহনে শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠিত মিলন মেলায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ। এরপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, প্রাক্তন সিনিয়র শিক্ষক একেএম আবু তাহের খাঁন, প্রাক্তন সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখা থেকে প্রভাষক তাজুল ইসলাম, বিএম শাখা থেকে মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখা মো. জহিরুল ইসলাম মজুমদার।
আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, শ্যামল সাহা, আব্দুল মালেক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহাজাহান মুন্সীসহ অন্যান্য শিক্ষক। এ ছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মো. মনির হোসেন ভুইয়া। শিক্ষক মো. আরিফ ইমাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, প্রাক্তণ শিক্ষন মো. মনির হোসেন।
অনুষ্ঠানে আরো প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাচ- ২০০১ এর শিক্ষার্থী ইফতে খায়রুল হাসান রিটু ও মোহাম্মদ হাবীব উল্যাহ্, ব্যাচ- ২০০২ শিক্ষার্থী এবায়েদুর রহমান মামুন, ব্যাচ-২০০৯ এর শিক্ষার্থী মোহাম্মদ জুয়েল আরবি, ব্যাচ- ২০১৩ এর শিক্ষার্থী আহসান হাবিব ইমরোজ, মোহাম্মদ সাকিব হাসান ও ইয়াসিন আহমেদ হৃদয়।


স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শেষে উপহার সরূপ ১’শটি হুডি (শীতকালীন পোশাক) শিক্ষকদের হাতে তুলে দেন পাইলটিয়ান পরিবারের সদস্যরা। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলেপ স্যারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘পাইলটিয়ান পরিবার’ একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি যোগাযোগ মাধ্যম। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর লাইক পেজ ‘পাইলটিয়ান পরিবার’ নামে খোলা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন। এই পেজ-এ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত থাকার সুযোগ রয়েছে।


























